শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টঙ্গীতে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১১৮ বার

বকেয়া বেতনের দাবিতে টঙ্গীর একটি পোশাক কারখানায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। শুক্রবার সকাল থেকে থেকে টঙ্গীর পাগাড় এলাকায় হংকং ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
এর আগে একই কারখানার শ্রমিকেরা বৃহস্পতিবার রাতে সড়কটি অবরোধ করে বিক্ষোভ করে। ওই সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে টায়ার ও কাঠের টুকরো ফেলে আগুন ধরিয়ে দেন। রাত সাড়ে ১২টা পর্যন্ত কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে কোনো সমাধান না পেয়ে অনেকে ফিরে যান। তবে কিছু সংখ্যক শ্রমিক কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে রাত্রিযাপন করেন এবং সেহেরি খান
শুক্রবার সকালে একই দাবিতে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনের সড়কে টুল ফেলে অবরোধ করে ফের বিক্ষোভ প্রদর্শন করেন।
ভুক্তভোগী শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ৫০০ শ্রমিক কাজ করে আসছেন। যাদের চাকরির মেয়াদ এক বছর পূর্ণ হয়েছে তাদের ২০ মার্চ ঈদ বোনাস দিয়েছে মালিকপক্ষ। শনিবার থেকে ঈদের ছুটি শুরু হলেও এখনও পর্যন্ত কারখানার শতাধিক শ্রমিককে গত জানুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি।
বৃহস্পতিবার সকালে শ্রমিকদের পাওনা পরিশোধের কথা ছিল। সেদিন বেতন না দিয়ে টালবাহানা করে কারাখানা কর্তৃপক্ষ।এতে ক্ষুব্ধ শ্রমিকরা রাত ৯টার দিকে কাজ বন্ধ করে কারখানার ভেতর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে শ্রমিকরা রাতে কারখানা থেকে বেরিয়ে সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
কারখানার শ্রমিক শাহিন মিয়া, জাকারিয়া, বাবুল, শাহিনা ও রোজিনাসহ অনেকে বলেন, ‌শনিবার থেকে কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। বেতন না পেলে আমরা কীভাবে ঈদ করব। রাতে কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে সেহেরি খেয়েছি ও রাত্রিযাপন করেছি। বেতন-ভাতা না পেলে আমরা ঘরে ফিরে যাব না।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ইসমাইল হোসেন বলেন, ‌বৃহস্পতিবার রাত থেকে বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছে। রাতে সমস্যার কোনো সমাধান না হওয়ায় শুক্রবার শ্রমিকরা ফের কারখানার সামনে অবস্থান নিয়েছেন। মালিকপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories