প্রযুক্তির এই যুগে জীবন যেমন সহজ হয়েছে, তেমনি বেড়েছে সাইবার হামলার আশঙ্কা। হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত থাকতে অনেকেই অ্যান্টিভাইরাস ব্যবহার করলেও কখনো কখনো হ্যাকিংয়ের শিকার হতে হয়। এমনকি কম্পিউটার হ্যাক হলেও অনেক সময় ব্যবহারকারী তা বুঝতে পারেন না, যা তাদের তথ্য চুরি ও বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। পিসি ওয়ার্ল্ডের প্রতিবেদনে উঠে এসেছে এমন ৭টি লক্ষণ, যেগুলি দেখে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার কম্পিউটার হ্যাক হয়েছে কিনা:
ওয়েবক্যামের লাইট জ্বলে থাকা: যদি আপনি কম্পিউটার ব্যবহার না করলেও ওয়েবক্যামের লাইট জ্বলে থাকে, তাহলে বুঝতে হবে কেউ আপনার কম্পিউটার অ্যাকসেস করেছে। এই ধরনের হ্যাকিংয়ে রিমোট অ্যাকসেস ট্রোজান (আরএটি) ব্যবহার করা হয়ে থাকে।
কম্পিউটারের অস্বাভাবিক ধীরগতি: কম্পিউটার যদি অস্বাভাবিক ধীর গতিতে চলে, অ্যাপ খুলতে বা ওয়েব পেজ লোড করতে দীর্ঘ সময় নেয়, তাহলে বুঝতে হবে কম্পিউটার ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হতে পারে।
অ্যান্টিভাইরাসের সতর্কবার্তা: যদি অ্যান্টিভাইরাস ম্যালওয়্যার শনাক্ত করতে বারবার সতর্কতা দেয়, তাহলে তা দৃষ্টি দেওয়া উচিত। কখনো কখনো হ্যাকাররা নিজেদের শনাক্তকরণ এড়াতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ করে দেয়।
ব্রাউজার সেটিংস পরিবর্তন: ব্রাউজার হাইজ্যাক হওয়ার কারণে হোমপেজ বা সার্চ ইঞ্জিন পরিবর্তন হতে পারে, এমনকি অযাচিত এক্সটেনশনও ইন্সটল হতে পারে।
কম্পিউটার বারবার ফ্রিজ বা অ্যাপ ক্র্যাশ হওয়া: কম্পিউটার যদি বারবার ফ্রিজ বা ক্র্যাশ করে, তাহলে এটি ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হওয়ার লক্ষণ। এমনটি হলে সিস্টেমে ম্যালওয়্যার থাকতে পারে।
অজানা ই-মেইল লিংকড ও পাসওয়ার্ড পরিবর্তন: হ্যাক হওয়া অ্যাকাউন্টে যদি অপ্রত্যাশিত ই-মেইল লিংকড হয়ে যায় বা পাসওয়ার্ড পরিবর্তিত হয়, তাহলে তা হ্যাকিংয়ের স্পষ্ট লক্ষণ।
অপরিচিত অ্যাপ ও পপআপ: কম্পিউটারে যদি অপ্রত্যাশিত পপআপ বা নতুন অ্যাপ দেখা যায়, তাহলে বুঝতে হবে ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত।
এই লক্ষণগুলো লক্ষ্য করলে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে আপনার কম্পিউটার সুরক্ষিত থাকে।
Leave a Reply