সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি দেবীদ্বারে ফুটপাত দখলে দুই ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ঢাকায় স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, গতি কত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১১৬ বার

বাংলাদেশে ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক-এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে আগামী ৯ এপ্রিল। এর মাধ্যমে দেশ উচ্চগতির, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ।
এরই মধ্যে রাজধানী ঢাকার একটি হোটেলে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক স্পিড টেস্ট করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, ডাউনলোড স্পিড ২৩০ এমবিপিএস এবং আপলোড স্পিড ২০ এমবিপিএস, যা বাংলাদেশের প্রচলিত ব্রডব্যান্ড ইন্টারনেটের তুলনায় অনেক দ্রুত।
স্পিড টেস্টের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পরীক্ষার সময় ইন্টারনেটের ল্যাটেন্সি ছিল ৫০-৫৩ এমএস (মিলিসেকেন্ড)। স্টারলিংকের সার্ভার সিঙ্গাপুর ও হংকং-এ অবস্থিত থাকলেও ক্লায়েন্ট লোকেশন দেখানো হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।
প্রেস সচিব শফিকুল আলমের শেয়ার করা তথ্য ও ছবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব-ও শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আজকের ঘটনা! সবাই অসম্ভব দ্রুততার সাথে কাজ করছে। টিম প্রফেসর ইউনূস!

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories