শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলকে আবার কাঁপিয়ে দিলো হুতিরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৭৬ বার

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরাইলে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং সেই ভয়ে ইসরাইলিরা লুকানোর জন্য রাতভর ছুটতে থাকেন।
তবে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তারা ইসরাইলের আকাশসীমার বাইরে এবং মাঝ-আকাশে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে।
এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে ইসরাইলে রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে (স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে) গুশ দান এবং হাশফেলা এলাকায় সাইরেন বেজে ওঠার পর, দক্ষিণ গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে আসা তিনটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়েছে।
এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, তারা ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে’।
ইসরাইলের দাবি, তারা একটি রকেট ভূপাতিত করেছে এবং অন্য দুটি খোলা জায়গায় পড়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories