শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজায় চলছে গণহত্যা, বিশ্ব বিবেকের মৃত্যু হয়েছে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৮০ বার

গাজায় চলমান ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আজ বিশ্ব বিবেকের মৃত্যু হয়েছে। বিবেকের মৃত্যু না হলে গাজায় এভাবে নারী ও শিশুদের ধুঁকে ধুঁকে মরতে হতো না।
বৃহস্পতিবার (২০ মার্চ) দলের ঢাকা মহানগর উত্তরের কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, গাজাবাসী নির্যাতন সইতে না পেরে আল্লাহকে বলছে, আল্লাহ আমাদের উঠিয়ে নাও। তোমার জান্নাতেতো খাবার পানিসহ সবকিছু পাওয়া যায়, গাজায় আমরা কিছুই পাচ্ছি না।
তিনি আরও বলেন, আমাদের কথায় এই গণহত্যা যদি না থামে, আমাদের কণ্ঠের আওয়াজ বিশ্ব বিবেকের কানে না পৌঁছায়, তাহলে আল্লাহর আরশেতো আওয়াজ পৌঁছাবেই।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা এই গণহত্যা বন্ধে দলমত নির্বিশেষে সবাই আওয়াজ তুলব।
এদিকে জামায়াতের পক্ষ থেকে গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। রাজধানীতে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
এসব কর্মসূচি থেকে ইসরায়েলি পণ্য বয়কট এবং দেশটিকে শায়েস্তা করতে ওআইসিকে সক্রিয় হওয়ারও আহ্বান জানানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories