শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তিন গ্রেডে সরকারি বেতন পাবেন কওমি মাদরাসার শিক্ষকরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৮৯ বার

কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থা উন্নয়নে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সরকারি বেতন-ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছ। তিনটি গ্রেডে ভাগ করে তাদের এ বেতন দেওয়া হবে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ‘কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থা উন্নয়ন রূপকল্প ২০২৫-৩৫ রূপকল্প’-এ এমন প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে সরকার অনুমোদন দিলে তা বাস্তবায়নের কাজ শুরু করা হবে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাদরাসা অনুবিভাগ) এস এম মাসুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কওমি মাদরাসার উন্নয়নে ১০ বছর মেয়াদি একটি কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই। এটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা কওমি মাদরাসার উন্নয়ন চাই, শিক্ষার্থীদের উন্নয়ন চাই। সরকারের অনুমোদন পেলে এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে।’
প্রস্তাবনা অনুযায়ী, কওমি মাদরাসার জন্য চারটি গ্রেড বা শ্রেণি নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ৫০০-এর অধিক শিক্ষার্থী বিদ্যমান এবং গত ২৫ বছর বা তার বেশি পূর্বে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদরাসাগুলো গ্রেড-১ এ অন্তর্ভুক্ত হবে।
৩০০-এর অধিক শিক্ষার্থী এবং ১৫ বছর বা তার বেশি পূর্বে স্থাপিত মাদরাসা গ্রেড-২, ১০০-এর অধিক শিক্ষার্থী এবং পাঁচ বছর বা তার বেশি আগে স্থাপিত মাদরাসা গ্রেড-৩ এবং অন্যান্য সকল মাদরাসাকে গ্রেড-৪-এ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবনায় কওমি মাদরাসাগুলোকে সরকারিভাবে গ্রেডভিত্তিক মাসিক সম্মানি চালুর কথা বলা হয়েছে। গ্রেড-১ ভুক্ত কওমি মাদরাসা প্রধানের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা এবং চারজন শিক্ষকও একজন কর্মচারীর জন্য প্রতি মাসে জনপ্রতি সাত হাজার টাকা সম্মানির প্রস্তাব করা হয়েছে।
গ্রেড-২ ভুক্ত প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে আট হাজার টাকা এবং চারজন শিক্ষক ও একজন কর্মচারীর জন্য পাঁচ হাজার টাকা, গ্রেড-৩ ভুক্ত প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে পাঁচ হাজার এবং চারজন শিক্ষক ও একজন কর্মচারীর প্রত্যেককে তিন হাজার টাকা সম্মানির প্রস্তাব করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories