শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নির্বাচন বিলম্বিত করতে নানা উছিলা চলছে: খন্দকার মোশাররফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৯১ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের প্রত্যাশা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে। কিন্তু পরাজিত ফ্যাসিবাদ সরকার বিদেশে গিয়ে নানারকম ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার বলতে ভোটের অধিকারকে আমরা বুঝি। কিন্তু ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে। যাতে নির্বাচন বিলম্বে হয় সেজন্য উছিলা দেওয়া হচ্ছে। সংস্কার নিয়ে কথা বলছে। কিন্তু সাত মাসেও তারা কোনো স্পষ্ট রূপরেখা ঘোষণা দিতে পারেনি।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল পূর্বাণীতে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিগত শেখ হাসিনার সরকার পনের বছপরে ধ্বংস করে গেছে। সেটা মেরামতের দায়িত্ব নির্বাচিত সরকারের। সেজন্য অন্তর্বর্তী সরকারের উচিত হলো জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তন্তর করা।
তিনি আরও বলেন, অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক। রোডম্যাপ ঘোষণা করা হোক। জনগণের নির্বাচিত সরকার তখন পতিত সরকারের ষড়যন্ত্র মোকাবেলা করবে। তিনি খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাংবাদিকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদি সংস্কারের কথা বলে জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের কাজ এখনো শেষ হয়নি। এখনো কেন গড়িমসি? কদিন আগেই না নিশ্চিত করে বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। যদি স্বল্প মেয়াদে সংস্কার চান তাহলে ডিসেম্বরে আর যদি দীর্ঘ মেয়াদে সংস্কার চান তাহলে জুনে। এই কথাগুলো বলে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন জনগণের জিজ্ঞাসা।
তিনি বলেন, সংস্কার স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদি কী? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আজকে আপনি যা সংস্কার করছেন সেটি ৫০ বছর পর আবার সংস্কার হতে পারে। ২০ বছর পর বাতিল হতে পারে, নতুন সংস্কার আসতে পারে। তাহলে এই প্রশ্নটা আসছে কেন যে স্বল্প মেয়াদী সংস্কার হলে ডিসেম্বর আর দীর্ঘ মেয়াদি হলে জুন। এইকথাগুলোর মধ্য দিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। ১৬ বছর ধরে যে ভোটাররা, তাদের বঞ্চিত করার কোন নীল নকশা হচ্ছে কী না এই ধরণের আশংকা মানুষের মধ্যে তৈরি হচ্ছে।
যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories