শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬৪ বার

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এবার একটি বিশেষ পরিস্থিতি চলছে, সে জন্যে এসেছি। সবাইকে বলছি, আল্লাহর কাছে প্রার্থনা করুন। তিনি যেন আমাদের শান্তিতে রাখেন। দেশের অবস্থা ভালো না। আমরা যাতে শান্তিতে থাকতে পারি, সাধারণ মানুষ যাতে বাজার করে খেতে পারে, বাজারে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, মানুষের আয়ের সঙ্গে যাতে ব্যয়ের সামঞ্জস্য থাকে।
রবিবার (৯ মার্চ) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে তৈলধারা বাজারে ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন,আল্লাহ যদি প্রার্থনা কবুল করেন, দুনিয়ার কোনো শক্তি নেই যে তা বিফল করবে।
এর আগে কাঁকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ গড়বাড়ি উচ্চবিদ্যালয় মাঠে ইফতার মাহফিল আয়োজনের ঘোষণা দেয়। কিন্তু গতকাল শনিবার রাতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে একই জায়গায় ইফতার মাহফিল করার কথা জানানো হয়। একই জায়গায় দুটি ইফতার আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আজ নির্ধারিত স্থান থেকে চার কিলোমিটার দক্ষিণে তৈলধারা বাজারে ইফতারের আয়োজন করে কৃষক শ্রমিক জনতা লীগ।
কাঁকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে এ সময় কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মুনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, আশিক জাহাঙ্গীর, দুলাল হোসেন, আবু জাহিদ রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories