বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬৭ বার

ইসরায়েল গাজা উপত্যকায় অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন রবিবার এক বিবৃতিতে জানিয়েছেন।
কোহেন বলেন, আমি গাজায় বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে বন্ধের আদেশে স্বাক্ষর করেছি।
তিনি আরো বলেন, ‘আমরা আমাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করব, যাতে সব জিম্মিকে ফিরিয়ে আনা যায়‘ এবং ভবিষ্যতে গাজায় হামাস যাতে না থাকে তা ইসরায়েল নিশ্চিত করবে।
এ সিদ্ধান্ত এমন সময় এলো, যখন যুদ্ধবিরতি ও জিম্মি-বন্দি বিনিময় চুক্তি নিয়ে মধ্যস্থতাকারীদের আলোচনা চলছে।
একই সঙ্গে হামাস দ্রুত দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে।
ইসরায়েল চায় প্রথম পর্যায়ের চুক্তির মেয়াদ বাড়িয়ে জিম্মি-বন্দি বিনিময় চালিয়ে যেতে, তবে তারা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের কোনো প্রতিশ্রুতি দিতে চায় না। গত সপ্তাহে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য নতুন শর্ত মানতে হামাসকে বাধ্য করতে ইসরায়েল গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহও বন্ধের ঘোষণা দেয়।
এদিকে শুক্রবার হামাসের একটি প্রতিনিধিদল কায়রো পৌঁছয় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা ও সম্ভাব্য দ্বিতীয় ধাপের জন্য চাপ প্রয়োগ করতে।
অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সমর্থিত মধ্যস্থতাকারীদের আমন্ত্রণ গ্রহণ করেছে এবং সোমবার দোহায় একটি প্রতিনিধিদল পাঠাবে ‘আলোচনায় অগ্রগতি আনতে’।
এ ছাড়া এক ইসরায়েলি সূত্র শনিবার জানিয়েছে, ইসরায়েল গাজায় পুনরায় যুদ্ধ শুরুর আগে আলোচনার সুযোগ দিচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories