বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

সিরিয়ার বন্দরনগরী তারতুসে ইসরায়েলের বিমান হামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭৭ বার

সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত বন্দরনগরী তারতুসে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা
সোমবার ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি সামরিক স্থাপনাকে কেন্দ্র করে বিমান হামলা চালিয়েছে। কারদাহাতে অবস্থিত ওই সামরিক স্থাপনাটিতে সিরিয়ার সাবেক শাসক অস্ত্র মজুদ রেখেছিলেন বলে তাদের ধারণা। এই এলাকাটি ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের জন্ম স্থান। যেটি তারতুস বন্দর থেকে ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
সিরয়র রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বিমান পশ্চিম সিরিয়ার বন্দরনগরী তারতুস লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সানার প্রতিবেদনে আরও বলা হয়, বেসামরিক প্রতিরক্ষা দল এবং বিশেষায়িত ইউনিট হামলার সঠিক অবস্থান যাচাই করতে কাজ করছে। আগের দিন ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান ভূমধ্যসাগরীয় এই বন্দরনগরীতে ইসরায়েলি হামলার প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে জানিয়েছিল।
এর আগে গত মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল, তারা দক্ষিণ সিরিয়ায় অস্ত্র সম্বলিত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অঞ্চলটিকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানোর কয়েকদিন পর ওই হামলার ঘটনা ঘটে।
গত সপ্তাহে সিরিয়ার জাতীয় সংলাপ কনফারেন্সে অংশগ্রহণকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন অভিযোগ অস্বীকার করেন। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের আগ্রসন এবং সহিংসতা বন্ধে আহ্বান জানান। সেই সঙ্গে সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি অভিযান বন্ধের নিন্দা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories