শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্কুল ভর্তিতে কোটা সুবিধা পাবেন গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের সন্তানরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭৩ বার

সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবারের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। স্কুল ও কলেজ অধ্যক্ষদের এ আদেশ বাস্তবায়নে নির্দেশনা দেয়া হয়েছে।
এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহিদ পরিবারের সদস্যদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এ ক্ষেত্রে আসন নির্ধারণে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সেই সঙ্গে ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে।
এছাড়া ভর্তি কার্যক্রম সম্পন্ন করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ শহিদদের গেজেট যথাযথভাবে যাচাই করতে হবে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহিদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে। তবে কোনো অবস্থাতেই আসন শূন্য রাখা যাবে না। অফিস আদেশে সংশ্লিষ্ট সবাইকে এ আদেশ বাস্তবায়নে নির্দেশনা দেয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories