শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যুব উন্নয়ন অধিদপ্তরে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, থাকছে ভাতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৮৩ বার

বর্তমান সময় আমাদের দেশের অনেকেই ফ্রিল্যান্সিং করেন। সময়ের সঙ্গে জনপ্রিয়তা পাচ্ছে এই পেশাটি। এসব বিবেচনা করেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্মপ্রত্যাশী তরুণদের জন্য বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে। এই কোর্সে ভর্তি হতে কোনো ফি লাগবে না, বরং প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা করে ভাতা পাবেন।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (প্রথম সংশোধিত)’ প্রকল্প–এর আওতায় দেশের ৮টি বিভাগের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনা মূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নতুন ব্যাচে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২২ মার্চ পর্যন্ত। ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবারের কোর্সে। এই লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনের যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান পাস শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছর।
প্রশিক্ষণ ভাতা: প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে ভাতা পাবেন। প্রশিক্ষণের জন্য কোনো ভর্তি ফির প্রয়োজন নেই। যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা ২৩ মার্চে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৭ মার্চে প্রকাশ করা হবে।
ক্লাসের সময়: ৩ মাসব্যাপী এ কোর্সে সপ্তাহে ৬ দিনেই প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস করতে হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে। মোট ৭৫ টি ক্লাস হবে ৬০০ ঘণ্টায়। কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ক্লাসের উপস্থিত হয়ে ক্লাস সম্পন্ন করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories