বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

ইউক্রেনকে সমরাস্ত্র দেওয়া বন্ধ করতে পারেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৭০ বার

ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা দেওয়া বন্ধের কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।
ওভাল অফিসে স্থানীয় সময় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পরে ওয়াশিংটন পোস্টকে এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে বাগবিতণ্ডায় জড়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। খবর তাসের।
বাতিল করা হয় বৈঠক শেষে দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন। এর পরপরই হোয়াইট হাউস থেকে জেলেনস্কিকে বেরিয়ে যেতে দেখা যয়।
এর ফলে ইউক্রেনে পাঠানোর জন্য অপেক্ষমাণ বিলিয়ন ডলারের রাডার, সামরিক যানবাহন, গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্রের চালান আটকে দিকে পারে ট্রাম্প প্রশাসন।
এদিনই হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে বলেন, ট্রাম্প প্রশাসন ইউক্রেনে সব সামরিক সহায়তা বন্ধ করার কথা বিবেচনা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, এই সিদ্ধান্তের ফলে ইউক্রেনে পাঠানোর অপেক্ষায় থাকা কোটি কোটি ডলারের রাডার, যানবাহন, গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র বন্ধ হয়ে যাবে।
এদিকে ট্রাম্প ও জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম পোস্টে লেখেন, আমি মনে করি, জেলেনস্কির একগাদা মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল, হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন, ২০২২ সালে কিয়েভ সরকার একা ছিল। কোনো সমর্থন পায়নি।
মারিয়া জাখারোভা আরও লেখেন, ট্রাম্প ও ভ্যান্স (যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট) কীভাবে সেই ‘বদমাশকে’ আঘাত করা থেকে বিরত ছিলেন, সেটা সংযম প্রদর্শনের এক অলৌকিক ঘটনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories