রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

ই-মেইলের জবাব না দেওয়া কর্মীদের নতুন হুমকি দিলেন মাস্ক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের যেসব কর্মী কাজের বর্ণনা দিয়ে ই-মেইলের জবাব দেবেন না, তাদেরকে নতুন করে হুমকি দিয়েছেন ইলন মাস্ক। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মাস্ক বলেন, ই-মেইলের অনুরোধটি ছিল তুচ্ছ। কিন্তু অনেকে এই তুচ্ছ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। কিছু ক্ষেত্রে অবশ্য কর্মীদের ব্যবস্থাপকেরা জবাব না দিতে বলেছেন। খবর রয়টার্স
মাস্ক আরও বলেন, কর্মীদের আরেকটি সুযোগ দেয়া হবে। দ্বিতীয়বার ই-মেইলের জবাব দিতে ব্যর্থ হলে চাকরিচ্যুত করা হবে।
মাস্কের এমন হুমকির বিষয়ে হোয়াইট হাউসের মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩ লাখ ফেডারেল কর্মী বাহিনীর আকার কমানো এবং তা ঢেলে সাজাতে চান। এজন্য তিনি সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) চালু করেছেন। যার দায়িত্ব পেয়েছেন মাস্ক।
এর আগে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশটির ফেডারেল সরকারের কর্মীরা একটি ই-মেইল পান। এই ই-মেইলে কর্মীদের আগের সপ্তাহের কাজের হিসাব সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে দিতে বলা হয়। যদি কেউ এতে সাড়া না দেন তাহলে তাদেরকে পদত্যাগ হিসেবে দেখা হবে জানান মাস্ক।
বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় ইসকন নেতার আবেদন, খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট
শান্তি চুক্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয়: ট্রাম্পকে ম্যাক্রো
কাজের হিসাবসংক্রান্ত ই-মেইলটির বিষয়বস্তুর শিরোনাম ছিল ‘গত সপ্তাহে আপনি কী করেছেন?’ মার্কিন সরকারের অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের মানবসম্পদ ঠিকানা দিয়ে এই ই-মেইল পাঠানো হয়। তবে ই-মেইলে চাকরিচ্যুতির হুমকির উল্লেখ ছিল না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories