সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনার অনুষ্ঠিত নুসরাত হত্যার রায় : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ইবি শিক্ষার্থীবাহী বাস, আহত ২৫

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ বার

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীবাহী ভাড়ায় চালিত একটি বাস। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া থেকে সকাল ১০ টায় বাসটি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি দ্রুত গতিতে চলছিলো। এসময় সামনে থাকা বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি শোনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। প্রায় ২৫ জনের মতো শিক্ষার্থীর মতো আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। কারোর উচ্চতর চিকিৎসার প্রয়োজন পড়লে বাইরে পাঠানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories