সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনার অনুষ্ঠিত নুসরাত হত্যার রায় : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

শিবিরের অনেক নেতা আগে ছাত্রলীগের পদধারী ছিল: রিজভী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির অভিযোগ করে জাতীয়তাবাদী ছাত্রদলের ভেতর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যায়। কিন্তু মানুষ এটিও জানে ছাত্রশিবিরের বর্তমান অনেক নেতা পূর্বে ছাত্রলীগের পদধারী ছিল।
সোমবার রাজধানীর পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সব দলেরই রাজনৈতিক ইতিহাস জাতি জানে। তাই সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসা উচিত।
এ সময় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে চলমান রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।
স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হলেও দেশের দিনমজুর শ্রেণির মানুষ কষ্টে জীবনযাপন করছেন উল্লেখ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিরসনে সরকারের দৃষ্টি দেওয়া উচিত।
আগামীতে সংস্কৃতিচর্চায় কোনো বাধা আসবে না জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশের যত সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে, সবই পালিত হবে। কোনোটাই বন্ধ হবে না। পরিকল্পিতভাবে আমাদের সংস্কৃতি বন্ধ করা যাবে না।
যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে বর্তমান সরকার, তাদের জন্য এই সরকার উল্লেখযোগ্য কোনো কিছু করছে না বলেও মানববন্ধনে অভিযোগ করেন বিএনপির এই সিনিয়য় নেতা।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories