শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

একাদশের শিক্ষার্থীদের বিষয় ও গ্রুপ পরিবর্তনের সুযোগ, আবেদন যেভাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার

একাদশ শ্রেণির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর। এবার তাদের বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিলের সুযোগ দেয়া হয়েছে। এই কার্যক্রম শুরু হয়েছে গত ২০ ফেব্রুয়ারি থেকে এবং চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, ছবি সংশোধন, ভর্তি বাতিল, বিটিসি (বোর্ড ট্রান্সফার সার্টিফিকেট) এবং অনলাইন টিসি (ট্রান্সফার সার্টিফিকেট)—এসব কার্যক্রমের ফি নির্ধারণ করেছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। তবে ছবি পরিবর্তন বা চতুর্থ বিষয় বাতিল করতে কোনো ফি দিতে হবে না, যা শিক্ষার্থীদের জন্য একটি বড় স্বস্তির খবর।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তির সঙ্গে বিস্তারিত নির্দেশনাও পাঠানো হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে। এই সুযোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পথ আরও সুনির্দিষ্ট করে নিতে পারবেন।
শিক্ষার্থীদের প্রতি বিষয় পরিবর্তনের ফি ধরা হয়েছে ২০০ টাকা, গ্রুপ পরিবর্তন ৮০০ টাকা, ভর্তি বাতিল ৬০০ টাকা, অনলাইন টিসি ও বিটিসি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট -এর ই-টিসি বাটনে প্রবেশ করে নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত ফি দিয়ে ইটিসি আবেদন করতে পারবে।
বিটিসির ক্ষেত্রে বোর্ডের ওয়েবসাইটে Forms College section HSC 1st Year BTC Form ডাউনলোড করে নির্দেশনা অনুযায়ী পূরণ করে ফিসহ কলেজ শাখার ৪১২ নম্বর কক্ষে জমা দিতে হবে। বিটিসি ছাড়া অন্যন্য কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইনে সম্পন্ন করতে হবে।
শিক্ষার্থীরা নিজের কলেজে পছন অনুযায়ী আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের ওয়েবসাইট –এর OEMS বাটনে ক্লিক করে কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইনে শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী বিধি মোতাবেক সংশোধন সম্পন্ন করবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের প্রয়োজনীয় ফি শিক্ষার্থীদের কাছ থেকে গ্রহণ করে সোনালী সেবার মাধ্যমে জমা দেবে। অতঃপর শিক্ষা বোর্ডের অনুমোদন সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে এবং সংশোধিত তথ্যাবলি কলেজ কর্তৃপক্ষ অনলাইনে দেখতে পাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories