শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সেনেটে অনুমোদন, এফবিআইয়ের নতুন প্রধান ক্যাশ প্যাটেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রধান পদে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পছন্দের প্রার্থী ক্যাশ প্যাটেলের নিয়োগে সায় দিয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ।
বৃহস্পতিবার সেনেটে ৫১-৪৯ ভোটে ক্যাশের নিয়োগ অনুমোদিত হয় বলে জানিয়েছে বিবিসি।
সেনেটের সবুজ সংকেত পাওয়ায় এফবিআই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূতকে তার পরিচালক পদে পেল।
প্যাটেল দীর্ঘদিন ধরেই মার্কিন এ কেন্দ্রীয় তদন্ত সংস্থার কঠোর সমালোচনা করে আসছিলেন। সংস্থাটি ঢেলে সাজাতে প্রতিশ্রুতিও আছে তার।
নিয়োগ নিশ্চিত হওয়ার পর ফের তিনি সংস্থাটি পুনর্গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
৪৪ বছর বয়সী সাবেক এ মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার এফবিআইতে নিয়োগ অনুমোদন নিয়ে ভোটে ডেমোক্র্যাট সব সেনেটর তার বিপক্ষে অবস্থান নেন। তাদের সঙ্গে জোটেন মধ্যপন্থি দুই রিপাবলিকানও। যদিও বাকি রিপাবলিকানদের ভোটে উৎরে যান প্যাটেল।
ডেমোক্র্যাটদের আশঙ্কা, ভারতীয় বংশোদ্ভূত নতুন এই এফবিআইপ্রধান ট্রাম্পবিরোধীদের ওপর খড়্গহস্ত হতে পারেন।
প্যাটেল দীর্ঘদিন ধরেই মার্কিন ‘ডিপ স্টেটের’ কঠোর সমালোচক। যদিও সেনেটের শুনানিতে তিনি বলেছেন, তার কাছে ‘ডিপ স্টেটের’ শত্রুদের কোনো তালিকা নেই।
প্যাটেল হোয়াইট হাউজে ট্রাম্পের প্রথম মেয়াদে প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালকের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
তিনি ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও ফেডারেল কৌঁসুলিও ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories