শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দুই বন্ধুর যুগলবন্দীতে পদক পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “এহন কী উপায়?

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ বার

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব – কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যালে ১৮ টি দেশের বিভিন্ন বিভাগের ১৫৩ টি উন্মুক্ত ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাঝে সেরার সেরা নির্বাচিত হয়েছে তোফায়েল আহমেদ ও হাসিব হাসনাইন নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “এহন কী উপায়?”
গত ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই উৎসবের মূল প্রতিপাদ্য ছিল উপকূলীয় মানুষের জীবন যাত্রা। “এহন কী উপায়?” চলচ্চিত্রটি একটি মাঝির জীবনের গল্প, তাঁর প্রেম, হতাশা ও সংগ্রামের চিত্র তুলে ধরেছে। কাহিনির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন একজন মাঝি, যে প্রতিনিয়ত জীবনের টানাপোড়েনের সঙ্গে লড়াই করে চলে। প্রেমিকার প্রতি ভালোবাসা, জীবিকার সংগ্রাম এবং ভবিষ্যতের অনিশ্চয়তা মিলিয়ে তার জীবন হয়ে ওঠে এক দুঃখগাথা।
নির্মাতা হাসিব হাসনাইন এবং তোফায়েল আহমেদ জানান, তাঁরা তাঁদের নির্মিত চলচ্চিত্রে কোনো কৃত্রিম উপকরণ ব্যবহার করেননি। চলচ্চিত্রের প্রতিটি চরিত্র ছিল বাস্তব এবং প্রতিটি শব্দ ও সুর তাঁদের নিজেদের ধারণকৃত। প্রতিটি চিত্র ধারণে তাঁরা ব্যবহার করেছেন প্রাকৃতিক আলো, গেয়েছেন নিজেদের লেখা মৌলিক গান। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপকূলীয় জীবনযাত্রাকে উপস্থাপন করতে যা অনন্য ভূমিকা রেখেছে এবং পদক প্রাপ্ত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories