শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাস্তা পার হওয়ার সময় লাবনীর মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার

কুষ্টিয়ায় রাস্তা পার হওয়ার সময় অটো রিকশার ধাক্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন। ওই কর্মকর্তার নাম ইশরাত জাহান লাবনী (৪০)। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার।
বুধবার রাত ৯টার দিকে শহরের এন এস রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৯ ফেব্রুয়ারি কুষ্টিয়া এন এস রোড এলাকায় রাত ৯ টার দিকে রাস্তা পার হচ্ছিলেন ইশরাত জাহান লাবনী। এ সময় মজমপুর থেকে আসা একটি দ্রুতগতির অটো রিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার মো. সাহেদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পৃথক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম কর্মকর্তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কর্মকর্তা সমিতি নারী কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মো. ওয়ালিদ হাসান মুকুট বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার মোছা. ইশরাত জাহান (লাবনী) কুষ্টিয়া এন এস রোডে দুর্ঘটনার শিকার হয়ে ইন্তেকাল করেছেন। আমরা তার মৃত্যুতে শোকাহত। মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories