শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিএনপির বর্ধিত সভা হবে সংসদ ভবনের এলডি হলে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার

বিএনপির বর্ধিত সভা আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানীর পার্লামেন্ট মেম্বারস ক্লাবের আওতাধীন এলডি হলসহ মাঠে সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হবে। সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মঙ্গলবার বর্ধিত সভায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রিত নেতাদের কেন্দ্রীয় দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বর্ধিত সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যবৃন্দ এবং জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত থাকবেন। সভায় সকল জেলা ও মহানগরীর সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, মহানগর ও জেলাধীন সব থানা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নের জন্য যারা দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন ও মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন তারাও বর্ধিত সভায় উপস্থিত থাকবেন।
চিঠিতে আমন্ত্রিত নেতাদের আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে নয়াপল্টনস্থ দলীয় প্রধান কার্যালয়ে কার্ড সংগ্রহের জন্য বলা হয়েছে। সাংগঠনিক জেলা ও মহানগরের শীর্ষ দুই নেতাকে বলা হয়েছে, আপনারা এবং আপনাদের মহানগর ও জেলাধীন নেতৃবৃন্দ যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের নাম ও পদবিসহ এক কপি স্ট্যাম্প সাইজ ছবি সংগ্রহ করে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেবেন। জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি।
এর আগে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে নির্বাহী কমিটির বর্ধিত সভা করে বিএনপি। তখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই সভায় সভাপতিত্ব করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories