শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ-মিছিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ বার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। এ সময় রাখাল রাহা কর্তৃক মহানবী (সাঃ) কে কটূক্তির প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মঙ্গলবার রাত ১০টায় যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হল থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে মুনশী মেহেরুল্লাহ হল হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ করে শিক্ষার্থীরা ।
এসময় শিক্ষার্থীরা “ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্র সমাজ”,”ছাত্রলীগ গেছে যেই পথে ছাত্রদল যাবে সেই পথে”, “শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না, চলবে না”, “শিক্ষা চাঁদাবাজি, একসাথে চলে না, চলবে না”, “দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত”, “রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়”, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “সন্ত্রাসীদের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও”, “সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও” সহ নানান স্লোগান দিতে থাকে। এছাড়াও মহানবী (সা) কে কটুক্তির প্রতিবাদে “নবিজির অপমান, সইবে নারে মুসলমান”, “রাখাল রাহার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন”, “রাখাল রাহার ফাঁসি চাই, দিতে হবে ” প্রভৃতি স্লোগান দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ-মিছিলে শিক্ষার্থীরা বলেন, কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদল কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ছাত্রদল কুয়েট হলের গ্লাস ভেঙেছে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমাদের দেশের জনগণের সম্পদ নষ্ট করেছে। কুয়েট প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেয় নাই, কুয়েটের উপাচার্য এ দায় এড়িয়ে যেতে পারেন না। এছাড়া যবিপ্রবি ক্যাম্পাসে কোন লেজুড়ভিত্তিক রাজনীতি চলবে না। ক্যাম্পাসের আশেপাশে কোথাও ছাত্রদলের কোন লিফলেট বা পোস্টার দেওয়া যাবে না। আমাদের ক্যাম্পাসে ছাত্রদল সহ সকল রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে আরো বলেন, রাখাল রাহা ছদ্মবেশি সন্ত্রাস। আসল নাম সাজ্জাদুর রহমান , সে মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তি করেছে। আমরা রাখাল রাহার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories