শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ লাশ উদ্ধার, ঘটনাটি সম্পর্কে যা জানা গেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ বার

ধানমন্ডি ৩২ নম্বর থেকে পলাতক চার নেতার লাশ উদ্ধার করা হয়েছে। এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধানমন্ডি ৩২ নাম্বর থেকে ৪ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। ঘটনাটি ২০২৪ সালে ৬ আগস্টের।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবি সম্বলিত পোস্টগুলোর মন্তব্য ঘরে থাকা নামের একটি ভুঁইফোড় অনলাইন পোর্টালে ‘ধানমন্ডি ৩২ নাম্বর থেকে পলাতক ৪ নেতার লাশ উদ্ধার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনটির প্রকাশের তারিখ হিসেব ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ এর কথা উল্লেখ রয়েছে।
প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রতিবেদনের শুরুতে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বলা হলেও ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি ছিল রোববার। পরবর্তীতে প্রাসঙ্গিক কী ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০২৪ সালের ৬ আগস্ট মূলধারার গণমাধ্যম দৈনিক আমাদের সময়ে ‘ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ লাশ উদ্ধার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের শিরোনাম ব্যতীত বিস্তারিত তথ্যের সঙ্গে আলোচিত দাবি সম্বলিত ভুঁইফোড় অনলাইন পোর্টালের প্রতিবেদনটির তথ্যের হুবহু মিল রয়েছে।
দৈনিক আমাদের সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪টি অগ্নিদগ্ধ লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের পূর্ব দিকের ৩ নম্বর বাড়িতে লাশগুলোর সন্ধান মেলে। সকাল পৌনে ৮টার দিকে লাশগুলো বের করেন উপস্থিত কয়েক জন।
লাশ উদ্ধারকারীরা জানান, প্রথমে তারা তিনটি লাশ দেখতে পান। পরে আরও একটি লাশের দেখা মেলে। দুটি লাশ এতটাই পুড়েছে যে চেনা যাচ্ছে না। তাদের ধারণা, আগুন দিতে কিংবা লুট করতে নিহতরা এখানে ঢুকেছিলেন। এটি রান্নাঘর হওয়ায় হয়তো গ্যাস বিস্ফোরণে তারা মারা গেছেন।
সেসময় ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনা নিয়ে মূলধারার অন্যান্য গণমাধ্যমগুলোও প্রতিবেদন (১,২) প্রকাশ করেছে। অর্থাৎ, ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ লাশ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনাটি গত ১৬ ফেব্রুয়ারির নয়।
তাছাড়া, আলোচিত দাবির পোস্টগুলোতে লাশগুলো পলাতক নেতাদের বলে দাবি করা হলেও এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে লাশগুলোর পরিচয় শনাক্ত করা যায়নি বলে উল্লেখ করা হয়েছে।
সুতরাং, ২০২৪ সালে ৬ আগস্টের ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনাকে গত ১৬ ফেব্রুয়ারির ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories