শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায়: উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার

জুলাই আন্দোলনে সহস্র শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তা নিশ্চিত করাই নিজের মুখ্য দায়িত্ব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ লিখেছেন, গণঅভ্যুত্থান সফল করেছে বাংলাদেশের আপামর জনগণ। দেশের জন্য জীবন দেবার অদম্য স্পৃহা নিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে পড়া ছাত্র-জনতার নেতৃত্বেই ফ্যাসিস্টদের পতন ঘটেছে।
তিনি আরও লিখেছেন, সেই ঐতিহাসিক লড়াইয়ের ক্ষুদ্র অংশ হতে পেরেছি, এটাই আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। যতদিন বেঁচে থাকি, সহস্র শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় তা নিশ্চিত করাই মুখ্য দায়িত্ব।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে ৪ হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছেন। মুঈন হোসাইন নামে একজন লিখেছেন, সঠিক কথা। ভালোবাসা অবিরাম। রাকিব ইসলাম লিখেছেন, রাইট আসিফ ভাই। মো. আরিফুল ইসলাম লিখেছেন, একদম খাঁটি কথা ভাই। জোনায়েদ নামে আরেকজন লিখেছেন, আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories