শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দিল্লির পর এবার ভূমিকম্পে কেঁপে উঠলো বিহার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ বার

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মৃদু ভূমিকম্পের আড়াই ঘণ্টার মধ্যে এবার কেঁপে উঠল বিহার। সোমবার সকাল ৮টা ২ মিনিটে বিহারের সিওয়ান জেলার বিস্তীর্ণ অংশে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎসস্থল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে সংস্থাটি।
ধারণা করা হচ্ছে, বিহারের এই ভূমিকম্প দিল্লির কম্পনের আফটার শক। ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত হওয়ার বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পন-আতঙ্কে স্থানীয়দের অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ধৌলা কুয়ানের দুর্গাবাই দেশমুখ কলেজ অব স্পেশাল এডুকেশনের কাছে। মাটি থেকে এর গভীরতা ছিল ৫ কিলোমিটার।
এর আগে, স্থানীয় সময় ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে উঠে ভারতের রাজধানী নয়াদিল্লি।
দিল্লি ও আশপাশের ভূমিকম্প নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থেকে সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আফটারশকের সম্ভাবনা নিয়ে সতর্ক থাকতে হবে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories