শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশনা উৎসবের ঘোষণা দিয়ে প্রকাশ্যে শেকৃবি ছাত্রশিবির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার

দীর্ঘ একযুগ পর প্রকাশ্যে প্রকাশনা উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। পাশাপাশি প্রকাশ্যে এসেছে সংগঠনের নেতারা।
রোববার রাত ১১টায় শেকৃবি শাখা ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুবাশ্বির সালেহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে শাখা সভাপতি মো. আবুল হাসান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈম-এর পরিচয়ও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে শেকৃবি শাখা ছাত্রশিবির দুই দিনব্যাপী “প্রকাশনা উৎসব-২০২৫” আয়োজন করতে যাচ্ছে। এই উৎসব ১৯ ও ২০ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, শিবিরের শাখা সভাপতি মো. আবুল হাসান এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈম কৃষি অনুষদের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির প্রকাশনা উৎসবের আয়োজন করছে। গত জানুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৬ বছর পর সাত দিনব্যাপী প্রকাশনা উৎসব করে সংগঠনটি। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও প্রকাশনা উৎসব করেছে শিবির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories