শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৩ দেশের ৩ আদলে দল গড়তে চান বৈষম্যবিরোধীরা: আলাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, তিন দেশের তিন আদলে দল গড়তে চান বৈষম্যবিরোধীরা। বাংলাদেশে এত মহান নেতা থাকতে, এ দেশে বড় হয়ে বিদেশের নেতাদের প্রতি এত আগ্রহ কেন।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় তিনি এ প্রশ্ন করেন।
শেখ হাসিনাবিরোধী আন্দোলন বিএনপি ১৬ বছর এককভাবে করেছে দাবি করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংবিধান মানলে জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে। দেশ সংস্কারে ৩১ দফা দিয়েছে বিএনপি। অন্যদের পরামর্শ নিতেও আমরা প্রস্তুত। এটিকে দুর্বলতা ভাবলে ভুল করবেন।
সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া কর্মকর্তাদের প্রসঙ্গে বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ৬২৬ জন। তাদেরকে কোথাও পার করে দেওয়ার ব্যবস্থা হয়ে থাকলে সেই বিষয়ে তদন্ত হওয়া উচিত।
এনজিও করা আর দেশ পরিচালনা করা এক নয় মন্তব্য করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, রমজান আসছে, মানুষের কষ্ট বাড়ছে। দ্রব্যমূল্যের লাগাম টানা উচিত। ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে দ্রব্যমূল্যের লাগাম টানুন। এ সময় অভিজ্ঞদের পরামর্শ নেওয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories