শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মহাকুম্ভে যাওয়ার পথে উত্তরপ্রদেশে ঝরল ১০ প্রাণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ বার

মহাকুম্ভে যাওয়ার পথে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বাসের সঙ্গে বোলেরো গাড়ির সংঘর্ষে ১০ পুণ্যার্থী নিহত হয়েছে।
এনডিটিভি লিখেছে, প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়ের মেজা এলাকার ওই দুর্ঘটনায় আহত হয়েছে ১৯ জন। ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মোহনা সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। তাদের বহনকারী বোলেরো গাড়ির সঙ্গে মধ্যপ্রদেশের রাজগড় জেলা থেকে আসা একটি বাসের সংঘর্ষ হয়।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসার পাশাপাশি ত্রাণ কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।
চলতি সপ্তাহের শুরুতে মহাকুম্ভ থেকে ফেরার পথে মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় একটি মিনিবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্ধ্রপ্রদেশের সাত তীর্থযাত্রীর মৃত্যু হয়, আহত হয় দুজন।
এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ২৯ জানুয়ারি, মহাকুম্ভে ভোরের আলো ফোটার আগে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জনের। পুলিশ কর্মকর্তা বৈভব কৃষ্ণ সাংবাদিকদের বলেন, ২৫টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে, আহত হয়েছেন ৬০ জন।
মৌনি অমাবস্যা উপলক্ষে অনেক তীর্থযাত্রী পবিত্র স্নান করার জায়গার জন্য হুড়োহুড়ি করলে এই পদদলনের ঘটনা ঘটে। পিষ্ট হওয়ার আগে অনেকেই ব্যারিকেড ভাঙতে শুরু করেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
মহাকুম্ভ শুরু হয়েছে ১৩ জানুয়ারি, যা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories