শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসের কর্মী কমাবে ট্রাম্প প্রশাসন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ বার

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসের কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই বিষয়টি নিয়ে দূতাবাসগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। শুক্রবার নাগাদ দূতাবাসের কর্মীদের একটি তালিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে পাঠানোর কথা রয়েছে। এরপর পররাষ্ট্র দপ্তর থেকে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের তথ্যমতে, দূতাবাসে স্থানীয়ভাবে নিয়োগ পাওয়া ১০ শতাংশ কর্মীদের ছাটাইয়ের প্রস্তাব করেছে কিছু কিছু দূতাবাস। এই ১০ শতাংশসহ একটি নামের তালিকা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। এরপর সেখান থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান ডিপ্লোমেসির তথ্যমতে, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে কূটনীতিকদের পাশাপাশি বিভিন্ন ধরনের কর্মী থাকে এবং এই কর্মীদের বেশিরভাই স্বাগতিক দেশ থেকে নিয়োগ দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিভাগ থেকে ৬০ জনের মতো চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করেছে। এবার দূতাবাসগুলোতেও এমন ছাঁটাই হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories