শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত সেক্রেটারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ বার

সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
জামায়াত সেক্রেটারি বলেন, ইসিকে পরিষ্কার বলেছি- সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের যেসব অর্গান ও বিভাগ জড়িত সেগুলো সংস্কার করেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। তা না হলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। আগের তিন নির্বাচনে জনগণ যে ভোট দিতে পারেনি, তারই পুনরাবৃত্তি হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কার নিয়ে অনেকে ভুল বোঝে। রাষ্ট্রের সংস্কার নির্বাচিত সরকারের দায়িত্ব। এজন্য সময় লাগবে। তবে নির্বাচনকে নিরপেক্ষ করতে ন্যূনতম সংস্কারে যে সময় প্রয়োজন অন্তর্বর্তী সরকারের, জামায়াতে ইসলামী সে সময় দিতে প্রস্তুত। কোনো দিনক্ষণ বেঁধে দেয়া হয়নি।
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও খোলামেলা পরিবেশে আলাপ হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা ২৩টি পয়েন্টে বক্তব্য লিখিত আকারে দিয়েছি। উনারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এগুলো থেকে উপকৃত হবেন বলে জানিয়েছে ইসি।
নির্বাচনে প্রার্থী দেয়া নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াত সেক্রেটারি বলেন, ৩০০ আসনে প্রার্থী দেয়ার সক্ষমতা জামায়াতে ইসলামীর আছে। ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ জামায়াতের নিবন্ধনের বিষয় আদালতে পেন্ডিং আছে। আমরা আশা করি ন্যায়বিচার পাব এবং দাঁড়িপাল্লা প্রতীক পাব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories