শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭ বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ বার

জুলাই গণঅভ্যুত্থানে বিষয়ে জাতিসংঘের প্রতিবদনকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৭ বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী।
বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন।
জাতিসংঘ প্রতিবেদনের বিষয়ে মির্জা ফখরুল আরও বলেন, জাতিসংঘের রিপোর্টটাকে ধন্যবাদ জানাই। তারা সঠিকভাবে বলেছেন একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি বলেন, আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্যি ঘটনাগুলো ঘটেছে সেগুলো উদঘাটিত হয়েছে। মানবাধিকার লঙ্ঘন এবং ভায়োলেশন তার (শেখ হাসিনা) নির্দেশেই হয়েছে। এটা প্রমাণিত হয়েছে হাসিনা একজন ফ্যাসিস্ট।
বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে। নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি। যখন আয়না ঘরের রিপোর্টটা বের হয় তখন গভর্নমেন্ট (আওয়ামী সরকার) বলেছে এরকম কিছুই নেই।
মির্জা ফখরুল বলেন, আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাই সমর্থন করি না। কারণ মানুষ এতে অভ্যস্ত না। এ নিয়ে প্রশ্নই উঠতে পারে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না।
তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রে আমরা আস্থা রাখি অতীতেও চর্চা করেছি। কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না এটা মানুষ নির্ধারণ করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories