শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আওয়ামীপন্থি অধ্যাপককে প্রো-ভিসি বানানোর চেষ্টা, যবিপ্রবিতে উত্তেজনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ বার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষক অধ্যাপক ড. এ এফ এম সাইফুল ইসলামকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রো-ভিসি বানানোর চেষ্টার প্রতিবাদে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন যবিপ্রবি শিক্ষার্থীরা।
বুধবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় তারা ‘স্বৈরাচারের ঠিকানা যবিপ্রবিতে হবে না’, ‘ড. সাইফুলের ঠিকানা যবিপ্রবিতে হবে না’, ‘স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান’ বলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
জানা যায়, ড. এ এফ এম সাইফুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতা এবং তার স্ত্রী নাজমানারা খানুম আওয়ামী শাসনামলে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
বিক্ষোভ শেষে গনিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সুমন আলী বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে রাতের ভোটের মূল কারিগর ছিল ড. সাইফুলের স্ত্রী মোছাম্মৎ নাজমানারা খানুম। এছাড়াও ড. সাইফুল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতা। এই স্বৈরাচারের দোসর ড. সাইফুলকে বারবার প্রো-ভিসি বানানোর চেষ্টা করছে একটি মহল। স্বৈরাচারের দোসরকে যবিপ্রবিতে নিয়ে আসলে রবিবার থেকে ক্যাম্পাস অচল করে দেওয়া হবে।
যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হাবীব আহমেদ শান বলেন, পাঁচ আগস্টের পর থেকে স্বৈরাচার আওয়ামীলীগের দোসরদের বিভিন্ন জায়গায় পুনর্বাসনের চেষ্টা চলছে। সেই একই ধারাবাহিকতায় আমাদের বিশ্ববিদ্যালয়েও আওয়ামী দোসর পুনর্বাসন করার চেষ্টা চলছে। আমি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, যবিপ্রবিতে কোন স্বৈরাচারের দোসরকে পুনর্বাসন করতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আমরা সাধারণ শিক্ষার্থীরা লাল কার্ড দেখাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, আজকে আমরা প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর গনস্বাক্ষর নিয়েছি। তারা কেউই স্বৈরাচরের কোনো দোসরকে এই ক্যাম্পাসে চায় না। তারপরেও যদি ড. সাইফুলকে প্রো-ভিসি বানানোর চেষ্টা করা হয় তবে আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর হবে।
অধ্যাপক ডক্টর এ এফ এম সাইফুল ইসলামকে যবিপ্রবির প্রো-ভিসি বানানোর চেষ্টার খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা তাৎক্ষণিক পতিক্রিয়ায় সোমবার রাতে মশাল-মিছিল করেন। এছাড়াও মঙ্গলবার ও বুধবার গণস্বাক্ষর কর্মসূচিতে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করেছে। বর্তমানে যবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থী বলছেন কোনভাবেই ড. সাইফুলকে প্রো ভিসি হিসেবে মেনে নিবেন না।
উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আওয়ামী শাসনামলে ২০১২ সালে স্ত্রী নাজমানারার লবিংয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান ড. সাইফুল। ক্রপ বোটানি এন্ড টি প্রোডাকশন টেকনোলজি বিভাগের এই অধ্যাপক সিকৃবিতে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতা ছিলেন। আওয়ামী প্যানেল থেকে দুইবার সিকৃবির সিন্ডিকেট সদস্য (২০১৪-১৬ ও ২০২২-২৪ সালে) নির্বাচিত হন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories