শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

রাতে ভাত নাকি রুটি খাবেন, চিকিৎসকের পরামর্শ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ বার

সুস্থ থাকতে খাদ্যতালিকার দিকে নজর দিতে হবে। অনেকেই আছেন স্বাস্থ্যের কথা ভেবে রাতে ভাত না খেয়ে রুটি খান। তবে অনেকেই জানেন না রাতে আসলে ভাত নাকি রুটি কোনটি খাওয়া বেশি স্বাস্থ্যকর। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বিষয়টি নিয়ে কথা বলেছেন চিকিৎসকরা।
ভাত এবং রুটি এই দুটি খাবারেই কার্বোহাইড্রেট থাকে। চিকিৎসকরা বলছেন এই দুটি খাবারের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তবে দুই খাবারেই সোডিয়ামের পরিমাণ ভিন্ন। চালে সোডিয়ামের পরিমাণ খুবই কম থাকে। তুলনায় গমে সোডিয়ামের পরিমাণ বেশি। তাই যদি চিকিৎসকরা আপনাকে সোডিয়াম যুক্ত খাবার কম খেতে বলে সেক্ষেত্রে রাতে রুটি খাওয়াই ভালো।
ভাতের গুনাগুণ: ভাতে প্রোটিন, ফ্যাট এসব কম থাকে। তবে ভাতে ক্যালোরির পরিমাণ বেশ বেশি। প্রতিদিন দুই বেলা ভাত খেলে হজমের ক্ষেত্রে সুবিধা হয়। ভাতে থাকা অন্যান্য ভিটামিনও স্বাস্থ্যের পক্ষে হিতকর। তবে বাজারের চকচকে পালিশ চাল না খেয়ে পালিশে র আগের অবস্থায় যে চাল থাকে সেই চালের ভাত খাওয়া শরীরের পক্ষে ভালো।
রুটির পুষ্টি: রুটিতে ফাইবার থাকে এবং প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। রুটি খেলে শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও সোডিয়াম যায়। ভাত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। রুটি সেটা করে না।
তাই চিকিৎসকরা রাতে ভার কিংবা রুটি খাওয়ার বিষয়ে বলেন শরীরে কোন উপাদান বেশি বা কমের প্রয়োজন তা বিচার করে নিন আগে। তারপর ডায়েটে রুটি কিংবা ভাত রাখুন। খাদ্যতালিকা তৈরির আগে তাই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories