শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কলেজ শিক্ষকরা রাজনীতিতে জড়িত হলে গভর্নিং বডি ভেঙ্গে দেয়া হবে: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষকরা কোনো ধরণের রাজনীতির চর্চা ও দলাদলিতে জড়িত হলে গভর্নিং বডি ভেঙ্গে দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। কলেজগুলোতে মব জাস্টিস তৈরী করে কলেজ অধ্যক্ষকে চেয়ার থেকে টেনে নামানোর অপসংস্কৃতির চর্চা আর করতে দেয়া হবে না বলেও সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।
সোমবার বেলা ১১ ঘটিকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অধিভুক্ত কলেজের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণার্থীদের (৪৩ থেকে ৪৪ তম ব্যাচ) হাতে সনদপত্র ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপাচার্য। পাশাপাশি শিক্ষকদের সামাজিক মর্যাদা অক্ষুন্ন রাখতে শিক্ষার্থীদের সজাগ থাকারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, “পিজিডি কোর্স, সাইন্স এন্ড টেকনোলজি কোর্স, আইসিটি, সফট স্কিল এবং হার্ড স্কিল, ট্রেড কোর্সসহ এ ধরনের বাস্তবমুখী শিক্ষা সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্যোগ গ্রহণ করেছে। কলেজগুলোতে এ ধরনের কোর্স অধিভুক্তি চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় সার্বিক সহযোগীতা করবে।
তিনি আরো বলেন, “কলেজ মনিটরিং এ বছর থেকে শুরু করতে যাচ্ছি এবং অধিভুক্ত সকল কলেজগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে খুব শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া অধ্যক্ষ সম্মেলনের মাধ্যমে অধিভুক্ত সকল কলেজে নতুন বার্তা পৌঁছাতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যকে সামনে রেখে মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সব ধরনের উদ্যোগ ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।
এছাড়া তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি এবং মনোযোগ বৃদ্ধি নিশ্চিত করতে কারিকুলাম সংস্কার, কলেজ মনিটরিং এর ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।” এসাইনমেন্ট এর নামে কলেজে এখন যা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কার্যক্রম থেকে শিক্ষকদের বিরত থাকার আহ্বান জানান। তিনি শিক্ষকদের প্রশিক্ষণ, গবেষণা ও অন্যান্য কাজে সম্পৃক্ততা বাড়াতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, উপাচার্যের দপ্তরের পরিচালক ও সচিব আমিনুল আক্তার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সালমা পারভীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories