শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এ অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে ‘নির্বাচনের গণহত্যা’ হবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “মৌলিক কিছু সংস্কার করা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে ‘নির্বাচনের গণহত্যা’ হবে”।
রবিবার বিকেলে সিলেটে জামায়াতের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, নির্বাচন তো আমরা সবাই চাই। পরিবেশ তো তৈরি করতেই হবে। তবে তার আগে আমরা দুটি জিনিস চেয়েছি। মৌলিক কিছু সংস্কার করা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপর নির্বাচন হওয়া উচিত
বর্তমান পরিস্থিতিতে সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, “এই সমাজে রিয়েলি ডেভিল আছে। দেশের ১৮ কোটি মানুষ সশস্ত্র বাহিনীসহ যৌথ বাহিনী এই অভিযানের সাথে থাকবে, যাতে সত্যিকারের ডেভিলরা হান্ট হয়
যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত সঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল হবে না যোগ করেন তিনি।
অপর এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, দেশে নির্বাচিত সরকার হলেই যে ভাল সরকার হবে, সেটা বলা যাবে না। ভাল সরকার হতে হলে ভাল মানুষের দ্বারা সরকার গঠিত হতে হবে। এ জন্য অতীত যার ভাল, বর্তমান যার ভাল, আশা করা যায় ভবিষ্যৎ তার ভাল হবে।
তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন যখন কাছে আসবে, তখনই নিজ দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে জামায়াত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories