শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বরখাস্ত আওয়ামীপন্থি শিক্ষক-কর্মকর্তার দুর্নীতি তদন্তে উচ্চতর কমিটি গঠন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ বার

অনিয়ম ও দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত আওয়ামীপন্থি দুই অধ্যাপক এবং দুই কর্মকর্তার দুর্নীতি তদন্তে ছয় সদস্য বিশিষ্ট উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৪তম সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুনকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার মো. ইমদাদুল হককে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্স রিসার্চ সেন্টারের কাউন্সিলর মেম্বার ও যবিপ্রবি রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও রিজেন্ট বোর্ড সদস্য ড. মো. আলতাফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য ড. মো. ওমর ফারুক ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ইঞ্জি. ড. আমজাদ হোসেন।
১০৪তম রিজেন্ট বোর্ডের সভায় বরখাস্ত শিক্ষক-কর্মকর্তারা হলেন, নীল দলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদ। তার নামে একাধিক দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। অপর শিক্ষক হলেন, নীল দলের যুগ্ম আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব। বিভিন্ন প্রকল্প থেকে অর্থ লোপাট, লিফট ক্রয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য ও নিয়োগ বোর্ডের সদস্য হওয়ায় নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অমান্য করে নিজের স্ত্রী ডা. নুসরত জাহানকে ৩৫ বছর ১১ মাস বয়সে বিধি বর্হিভূতভাবে নিয়োগে ভূমিকা রেখেছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া ২০২২ সালে টেকনিক্যাল অফিসার হেলালুল ইসলামের সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। তিনি যবিপ্রবি কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক, যশোর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। অপরদিকে সাইফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক ও রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার ছিলেন। ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় ১০ নভেম্বর ২০২৪ এ আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories