মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

ইসলামী সংগীত শিল্পী মাহফুজুলের মৃত্যুর ১৯ দিন আগের বিস্ময়কর তথ্য !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৯৪ বার

খুবই অল্প সময়ে অল্প বয়সেই খ্যাতির চরম শিখরে উঠেছিলেন কলরবের তরুণ সংগীত শিল্পী মাহফুজুল আলম। কিন্তু ভক্ত আশেকানদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন।

তবে বিস্ময়কর তথ্য হলো মৃত্যুর ১৯ দিন আগে গত ১ জুলাই একটি অনুপ্রেরণামূলক গান নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন মাহফুজুল। আর সেই গানের কথাগুলো শুনলে সত্যি অবাক হবেন সবাই। গানটি হঠাৎ মৃত্যুর বিষয়কে কেন্দ্র করেই। একজন মানুষের মৃত্যুর পরে তার স্বজনরা যেন ভেঙে না পড়ে- এমন সব কথা বলা হয়েছে সেই গানে।গানের ডেসক্রিপশনে মাহফুজুল আলম লিখেছেন, গানটি আমাদের খুব কাছের মানুষদের হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে করা হয়েছে। আমরা সবাই একদিন হারিয়ে যাবো, কেউ দুনিয়াতে চিরস্থায়ী নয়। গানের কথাগুলো হচ্ছে – ‘যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে/আর ফুল গুলো সুবাস ছড়ায় রাতে/তোমার ঘরের খেলনাগুলো/চুপ অভিমানে ঘরে ফিরে যায় ভাঙামনে/তাই তো ওরা আমায় বলে- তুমি ভেঙে পড়ো না এভাবে/কেউ থাকে না চিরদিন সাথে/যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে/ ও চাঁদ বলো না সে লুকিয়ে আছে কোথায়/সে কি খুব কাছে’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories