শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাজিলে সড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ বার

দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের সাও পাওলোর একটি ব্যস্ত সড়কে আছড়ে পড়ার পর বিমানটি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় বিমানটির মালিক ও পাইলটসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া এক মোটরসাইকেলচালক ও বাসযাত্রী আহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে সাও পাওলোর বারা ফুন্দার মারকিউস দে সাও ভিসেন্তেতে বিমানটি বিধ্বস্ত হয়।
ব্রাজিলের মিলিটারি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপর বিমানের ভেতর থাকা দুজন পুড়ে নিহত হন। এ ছাড়া আহত হন আরও ছয়জন। যার মধ্যে এক মোটরসাইকেলচালক ও বাসযাত্রী আছেন। দুজনের শরীরে আঘাত হানে বিমানের ধ্বংসাবশেষ।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এই দুর্ঘটনার ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, ছোট বিমানটি মহাসড়কে প্রচণ্ড গতিতে আছড়ে পড়েছে। এরপর এটি ছিটকে যায়। বিধ্বস্তের সঙ্গে সঙ্গে বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পরে দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী সান্তা কাসা দে মিসেরিকোর্দিয়া ও উপা সান্তানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ছোট দুই ইঞ্জিনের কিং এয়ার প্লেন বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলের রিও গ্র্যান্ডে দো সুইয়ের পোর্তো অ্যালার্গেতে যাচ্ছিল। এটি শুক্রবার সকালে কাম্পো দে মার্তে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে বিমানটি কন্ট্রোল টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ব্রাজিলের বিমান বাহিনী জানিয়েছে, তারা যত দ্রুত সম্ভব এ ঘটনার অনুসন্ধান করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories