শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ বার

প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদ ঘোষণার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাইজিং বিডির প্রতিবেদক মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল 24 এর প্রতিবেদক ফায়েজুর রহমান। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এশিয়ান টিভির প্রতিবেদক মো. রাকিব মাহমুদ।
বৃহস্পতিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে রবিসাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।
কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সারাবেলার প্রতিবেদক মো: মেহেদী হাসান (কোষাধ্যক্ষ), মুক্তকন্ঠের প্রতিবেদক মো: মিজানুর রহমান (দপ্তর ও প্রচার সম্পাদক) ও ভোরের বাণীর প্রতিবেদক মো: হাফিজুল ইসলাম (কার্যকরী সদস্য)।
রবিসাসের গঠনতন্ত্র প্রণয়ন ও সাংগঠনিকভাবে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে আগামী চার মাসের জন্য নিযুক্ত হয়েছেন এই কার্যনির্বাহী পরিষদ। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে এই পরিষদ ২য় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ফায়েজুর রহমান বলেন, প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করায় সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা মুক্ত চিন্তা ও লেখনীর মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দিয়েছি সবসময়। এ ধারা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের স্বার্থে সবাইকে নৈতিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানাই।
প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে দেশ ও জাতির ভাল-মন্দ নানা ঘটনা, লোকচক্ষুর আড়ালে থাকা অনেক অনুসন্ধানী খবর তুলে ধরে দেশ ও সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সব সময় বস্তুনিষ্ঠ, সঠিক, তথ্যবহুল সংবাদ পরিবেশন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ। সাংবাদিকদের লেখার মধ্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে আরেক ধাপ এগিয়ে যাবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। আমরা ঐক্যবদ্ধ হলেই শিক্ষার্থীদের অধিকার ঠিক থাকবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনিয়ম, দুর্নীতি কমবে এবং প্রশাসন আরও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন হবে।
রবিসাসের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টররা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories