মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আনলো মেটা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার

হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ হিসেবে সবসময়ই শীর্ষে থেকেছে। কমিউনিকেশনের ক্ষেত্রে এই মেসেজিং অ্যাপটি নিয়ে এসেছে এক বৈপ্লবিক পরিবর্তন। এবার মেটা হোয়াটসঅ্যাপে এনেছে আরও কিছু নতুন পরিবর্তন। এসব পরিবর্তনে অ্যাপটি আরও বেশি জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।
নতুন আপডেটটি ভয়েস এবং ভিডিও দুই ধরনের কলের জন্যই প্রযোজ্য। এখন থেকে গ্রুপ কল করতে চাইলে অংশগ্রহণকারীদের বেছে নেওয়া যাবে এবং সেই কলের শর্টকাট তৈরি করা যাবে (মোবাইল এবং ওয়েব দুই সংস্করণেই)। এর পাশাপাশি ভিডিও কলের জন্য যোগ করা যাবে এফেক্ট ও ফিল্টার, ঠিক যেমন ইনস্টাগ্রামে ব্যবহার করা যায়। ব্যাকগ্রাউন্ডও কাস্টমাইজ করা যাবে। ভিডিওর রেজুলিউশনও আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।
এই নতুন ফিচারগুলির সুবিধা পেতে হলে অবশ্যই আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিকতম সংস্করণটি থাকতে হবে। আর সেজন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করতে হবে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপে গ্রুপ কল নিরাপদ তো?
অবশ্যই নিরাপদ। কেননা হোয়াটসঅ্যাপের কল ও চ্যাট দুই-ই আসলে এন্ড-টু-এনক্রিপ্টেড। কাজেই তার ব্যক্তিগত গোপনীয়তা পুরোদস্তুর বহাল থাকবে। এমনকী ওয়েবে কলের ক্ষেত্রেও বাকিদের থেকে গোপন থাকবে আপনার আইপি অ্যাড্রেস। কিন্তু সমস্যা অন্যত্র। যেহেতু গ্রুপ কল, তাই সকলকে বিশ্বস্ত না মনে করলে গোপন তথ্য শেয়ার না করাই ভালো। কেননা কেউ স্ক্রিন রেকর্ড করছেন কিনা তা আপনি জানেন না। কাজেই সেই সাবধানতাটুকু বজায় রাখাই ভালো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories