মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

বেঁচে গেছে হজের অর্থ, হাজিদের বিপুল অর্থ ফেরত দিচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার

পাকিস্তানে হাজিদের জন্য মোটা অঙ্কের অর্থ ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। গত বছর হজ করেছেন এমন হাজিদের ২০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার রুপি পর্যন্ত ফেরত দেয়ার কথা জানিয়েছেন পাক ধর্মমন্ত্রী চৌধুরী সালিক হুসাইন। মূলত হজের জন্য হাজিদের কাছ থেকে নেয়া অর্থ বেঁচে যাওয়ার কারণেই তা ফেরত দিচ্ছে দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশটি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের ধর্মমন্ত্রী চৌধুরী সালিক হুসাইন বলেন, “আমি জাতিকে একটি সুসংবাদ দিতে চাই। আমরা গত বছর হজ করা সকল হাজির টাকা ফেরত দিচ্ছি। সর্বনিম্ন ২০ হাজার রুপি থেকে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার রুপি পর্যন্ত অর্থ ফেরত দেয়া হবে। আমরা এ বছরও হজের জন্য সর্বোত্তম সুবিধা প্রদান অব্যাহত রাখব। এ বছরের হজের খরচও বাড়েনি। পাকিস্তান যে হজ প্যাকেজ দিচ্ছে তা বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বলেও দাবি করেন তিনি।
পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাজিদের অর্থ ফেরতের বিষয়ে আরও বিশদ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, কিছু হাজি ১ লাখ ৪০ হাজার রুপি পর্যন্ত অর্থ ফেরত পাবেন। আর অন্যরা কমপক্ষে ২০ হাজার রুপি পাবেন।
পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বছর হজ পালন করা তিন শতাংশ হজযাত্রী পাবেন ১ লাখ ৪০ হাজার রুপি, ২৩ শতাংশ হজযাত্রী পাবেন ৭৫ হাজার রুপি এবং ৩ হাজার হাজি ৫০ হাজার রুপি করে ফেরত পাবেন বলে জানিয়েছেন তিনি।
অতিরিক্ত সচিব আরও জানান, এ বছরের হজ প্রক্রিয়ায় যদি অর্থ সঞ্চয় করা সম্ভব হয়, তাহলে তাদেরও অর্থ ফেরত দেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories