শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দীর্ঘদিন পর দেশে ফিরেছেন শহিদুজ্জামান কাকন: এমপি পদপ্রার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৮ বার

বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, কিশোরগঞ্জ-০২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এবং সুইডিশ সরকারের অর্থনীতিবিদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও কিশোরগঞ্জ শহরের প্রথম পৌরসভা মেয়র ও সাবেক সংসদ সদস্য প্রয়াত নুরুজ্জামান চাঁন মিয়া সাহেবের সুযোগ্য সন্তান ও সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য মরহুম এডভোকেট মুসলেহ উদ্দিন সাহেবের নাতি জননেতা শহীদুজ্জামান কাকন দীর্ঘদিন দেশের বাইরে থাকার পরে আজ সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে সাধুবাদ জানায়। দীর্ঘদিন দেশে বাইরে থাকার পরও তিনি দেশের রাজনীতি নিয়ে এবং বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে তিনি বিদেশ থেকেই দেশের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন এবং আন্দোলনকে ত্বরান্বিত করেছেন। তিনি বিদেশে থাকার পরেও দেশের মানুষের কথা ভুলতে পারেনি। সর্বদা তিনি মানুষের খোঁজ খবর নিতেন এবং নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন যে কোন বিপদ আপদে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, যদি দল চায় আমাকে এমপি পদপ্রার্থী নমিনেশন দেয় তাহলে আমাদের নেতাকর্মী নিয়ে এবারে নির্বাচনে বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।

এছাড়াও তিনি বলেন, বর্তমান সরকার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনারা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলনের পথিক হলো নির্বাচন। তাই দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুন।

এ সময়ে যে সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন,
ঢাকা মহানগর পশ্চিমের ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন
আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ গোলাম মাওলা গোলাপ। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়ম।
এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য আশরাফুল ইসলাম সোহাগ এবং ইমতিয়াজ মাহমুদ রানা, মো শহিদুল ইসলাম সেলিম, সদস্য সচিব, আবুল বাশার যুগ্ন আহবায়ক, মোঃ সাদিকুর রহমান, মোহাম্মদ রফিকুল আলম, মোঃ আলমগীর হোসেন,মোঃ জাহাঙ্গীর আলম এখলাস। এবং আরো উপস্থিত ছিলেন ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলার বিএনপি সহ ছাত্রদল, যুবদল,সেচ্ছাসেবক ও অন্যান্য অঙ্গসংগঠনের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories