মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

১০ পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করলো সৌদি, বিমানবন্দরে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার

সৌদি আরব ১০ জন পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করেছে। এরপর রবিবার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। খবর জিও নিউজের। এফআইএ’র একজন মুখপাত্র বলেছেন, ওমরাহ ভিসায় সৌদি আরবে যাওয়ার পর গ্রেপ্তারকৃতরা ভিক্ষা করছিলেন। তারা রাজানপুর, কাশমুর, নাউশাহরো, ফেরোজ, লাহোর, পেশাওয়ার, মোহমান্দ এবং লারকানার বাসিন্দা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা। সেইসঙ্গে বিদেশে কেউ যেন বিভিন্ন ভিসায় ভিক্ষা করতে যেতে না পারে তা ঠেকাতে পাকিস্তানের সব বিমানবন্দরে কড়া যাচাইবাছাই নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকির বৈঠকের পর পাকিস্তান সরকার এক্সিট কন্ট্রোল লিস্টে চার হাজার ৩০০ ভিক্ষুকের নাম তালিকাভুক্ত করে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় দেশগুলো থেকে শত শত পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। তাদের কাছে বৈধ নথি না থাকাসহ ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories