শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত ৭

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৮২ বার

ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলনের শিকার হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। মঙ্গলবার রাত ১ টার দিকে প্রয়াগরাজ জেলায় এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলায় আগত পূণ্যার্থী জনতা গঙ্গাস্নানের উদ্দেশে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গঙ্গা নদীর তীরে জড়ো হয়েছিলেন। বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় ব্যাপক ভিড় ছিল গঙ্গার তীরে। তবে ঠিক কী কারণে পদদলনের ঘটনা ঘটল— তা এখনও জানা যায়নি।
ঘটনাস্থলের বেশ কয়েকটি ছবি ও ভিডিও ফুটেজ রয়েছে রয়টার্সের কাছে। সেগুলোতে স্ট্রেচারে করে আহত ও নিহতদের নিয়ে যাওয়া হচ্ছে। নদীর তীরে পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স ছিল। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি বেশ কয়েকটি মৃতদেহকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন।
রাভীন নামের অপর এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, “আমি দেখলাম হঠাৎ করে ছোটাছুটি হচ্ছে..হৈ চৈ, মহিলাদের কান্না… অনেক নারী ও শিশু ছিল ভিড়ের মধ্যে। হতাহতও মূলত হয়েছে তারাই।
প্রসঙ্গত, ভারতীয় চান্দ্র পঞ্জিকা অনুসারে গতকাল মঙ্গলবার ছিল মৌনী অমাবাস্যা। সনাতন ধনর্মাবলম্বীদের বিশ্বাস, এ তিথিতে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও স্বরস্বতী নদীর সঙ্গমে স্নান করলে অশেষ পূণ্য অর্জিত হয়। এ কারণেই মঙ্গলবার এত ভিড় ছিল সেখানে।
এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে টেলিফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেলিফোনে আদিত্যনাথকে ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা নিশ্চিত করা এবং নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
ভারতের কুম্ভ মেলা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাগম হিসেবে পরিচিত। প্রতি ১২ বছর পর পর হয় এই মেলা এবং এতে ভারত ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে জড়ো হন কয়েক কোটি পূন্যার্থী।
তবে এবার যে মেলা হচ্ছে, সেটির নাম মহাকুম্ভ মেলা। ১৪৪ বছর পর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এ মেলা হয়। সরকারি তথ্য অনুসারে, এবারের মেলায় ভারত, নেপাল ও বিশ্বের অন্যান্য দেশ থেকে এসেছেন অন্তত ১৪ কোটি ৮০ লাখ পূণ্যার্থী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories