সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

নতুন নিয়মে আইইএলটিএস পরীক্ষা যেভাবে কার্যকর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ বার

বাংলাদেশে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষায় এখন থেকে পেনসিলের পরিবর্তে বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) কর্তৃক নতুন এই নিয়ম ২৫ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, যা একাডেমিক ও জেনারেল আইইএলটিএস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।
এর আগে পরীক্ষায় লিসেনিং ও রিডিং অংশে বাধ্যতামূলকভাবে পেনসিল ব্যবহার করতে হতো, আর রাইটিং অংশে পরীক্ষার্থীরা পেনসিল বা কলম যেকোনোটি ব্যবহার করতে পারতেন। তবে নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে লিসেনিং, রিডিং ও রাইটিং—তিনটি অংশেই শুধুমাত্র কলম ব্যবহারের অনুমতি থাকবে, পেনসিল ব্যবহার করা যাবে না।
এছাড়া, পরীক্ষার্থীরা কেন্দ্রে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কিছু আনতে পারবেন না। পরীক্ষার জন্য প্রয়োজনীয় কলম সরবরাহ করবে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি।
নতুন এ নিয়মে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এতদিন পেনসিল ব্যবহারের পর এখন কলমের ব্যবহার নিয়ে অনেকেই ভয়ে ছিলেন। তাদের মতে, পেনসিল ব্যবহারের সুবিধা ছিল ভুল হলে সহজেই মুছে ফেলা যেতো। কিন্তু কলম ব্যবহারের ক্ষেত্রে ভুল হলে সেটি কাটতে হবে, যা কাগজে অগোছালো পরিস্থিতি তৈরি করতে পারে। এটি পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে রাইটিং অংশে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
তবে কলম দিয়ে প্রথমবার আইইএলটিএস পরীক্ষা নিয়ে প্রার্থীদের মনে যে ভয়টা ছিল, বাস্তবে তাদের তেমন সমস্যা হয়নি। মশিউর রহমান নামে এক পরীক্ষার্থী বলেন, ‘কলমের ব্যবহারের সুবিধা হলো, দ্রুত লেখা যায়। কিন্তু রাবার দিয়ে মুছে ফেলার সুযোগ না থাকায় আমি একটি ভুল উত্তর কেটে নতুন করে লিখতে গিয়ে জায়গার সমস্যায় পড়েছিলাম।
কলম দিয়ে প্রথমবার পরীক্ষার বিষয়ে আইডিপি আইইএলটিএসের প্রধান ইলোরা শাহাব শর্মী বলেন, ২৫ জানুয়ারি সারা দেশে কলম দিয়ে আইইএলটিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এটাই ছিল প্রথম আইইএলটিএস টেস্ট সেশন, যেখানে কলম ব‍্যবহার করা হয়। অনেকের অনেক মতামত, বৈচিত্র্যময় ভয় ও বাধা ছিল। সব বিভ্রান্তি বা ভয় কাটিয়ে পরীক্ষাটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষাকেন্দ্রে কলম সরবরাহের প্রসঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বিপণন ব্যবস্থাপক জুবায়ের নাঈম বলেন, ‘বাজারে বিভিন্ন ধরনের কলম পাওয়া যায়। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা তাঁদের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত দুই ধরনের কলম সরবরাহ করেছি—বলপয়েন্ট ও জেল। এ ছাড়া কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য পর্যাপ্ত ব্যাকআপের ব্যবস্থা ছিল, তবে কোনো সমস্যা হয়নি। সুন্দরভাবে সব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার্থীদের জন্যে পরামর্শ হিসেবে তিনি বলেন, প্রস্তুতির সময় বাজারের সাধারণ কলমগুলো ব্যবহার করাই ভালো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories