বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

হোয়াটসঅ্যাপের ভিউ মেসেজে ঝুঁকি, সতর্ক থাকবেন যেভাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ও সহজে একে অপরের সঙ্গে যোগাযোগ করা যায়। এর অনেক ফিচারের মধ্যে ‘ভিউ ওয়ান্স’ ফিচারটি বেশ জনপ্রিয়। ছবি, ভিডিও, ভয়েস মেসেজ পাঠানোর অত্যন্ত পছন্দের এক ফিচার। অথচ এই ফিচারে একটি ত্রুটি দেখা গেছে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলছে।জানা গেছে, এই ফিচারেই ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। কেননা একবার দেখার পর মেসেজটি মুছে যাওয়ার পরও তা দেখে ফেলার সুযোগ রয়েছে। তবে এই লুপহোল অবশ্য কেবল আইফোনেই রয়েছে।
যেভাবে ভিউ ওয়ান্স মেসেজ মুছে যাওয়ার পরও দেখবেন
হোয়াটসঅ্যাপে গিয়ে সেটিংসে যান। সেখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা। তারপর ম্যানেজ স্টোরেজ। এরপর স্ক্রোল ডাউন করে সেই কনট্যাক্টসে যান, যাকে আপনি ভিউ ওয়ান্স বার্তাটি পাঠিয়েছেন। সেই নামে ট্যাপ করে বেছে নিন সর্ট বাই। তারপর বেছে নিন নিউয়েস্ট ফার্স্ট। এখান থেকে ভিউ ওয়ান্স দৃশ্যমান হলে সেটিকে ফের অ্যাক্সেস করতে পারেন।
আর এই বিষয়টিই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। কেননা অনেক স্পর্শকাতর বার্তা পাঠানোর সময় এই অপশন ব্যবহার করেন ব্যবহারকারীরা। তারা জানেন একবার দেখার পরই সেটি মুছে যাবে। কোনো ভাবেই আর তা দেখা সম্ভব নয়। কিন্তু এখন দেখা যাচ্ছে বিষয়টি তা নয়। বরং অনায়াসেই সেটি দেখা যাচ্ছে। যা নিয়ে বাড়ছে উদ্বেগ। তবে আশা করা হচ্ছে দ্রুতই এই বিষয়ে ব্যবস্থা নেবে হোয়াটসঅ্যাপ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories