শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে: যুগ্ম মহাসচিব আব্দুস সালাম

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার

বিগত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ দেশের গণমাধ্যমের গলা টিপে ধরেছিল। গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে লিখতে পারেনি। সাগর রুনির মতো অসংখ্য সাংবাদিককে হত্যা করেছে আওয়ামীলীগ। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে।
বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন – বোমা আয়োজিত বার্ষিক ফ্যামিলি ডে ২০২৫ উপলক্ষে শনিবার মুন্সীগঞ্জের লৌহজং থানার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ‘মাওয়া খানবাড়ি রিসোর্টে’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এসব কথা বলেন।
তিনি বলেন, অনলাইন গণমাধ্যম নিবন্ধন নিয়ে আওয়ামী লীগ সরকার নানা তালবাহানা করেছে। যেসব অনলাইন গণমাধ্যমের মালিক অথবা সম্পাদক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত শুধু তাদের পত্রিকার নিবন্ধন দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে যেসব গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে তাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। আওয়ামী লীগের এ আচরণ জাতি আজীবন ঘৃণাভরে স্মরণ রাখবে। আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে তথ্য মন্ত্রণালয় থেকে টেলিফোন করে সেই সংবাদ সরিয়ে দিতে বাধ্য করা হতো। গত সাড়ে ১৫ বছর রাজনৈতিক নেতাকর্মীরদের মতোই গণমাধ্যম কর্মীদের জুলুম নিপীড়ন করেছে আওয়ামী লীগ। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠন করে বিএনপি দেশের মানুষের সব ধরনের স্বাধীনতা নিশ্চিত করবে বলেও আশ্বস্ত করেন বিএনপির এই নেতা।
অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদাত স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবলু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী স্বপু, অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি কামাল হোসেন, মীর আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সালেহ মোঃ রশিদ অলক, ফ্যামিলি ডে উদযাপন কমিটির আহবায়ক খান নজরুল ইসলাম হান্নান, যুগ্ম আহ্বায়ক জিএম হাফিজুর রহমান, সাব্বির আহমেদ রনি, শামসাদ আনহার, লায়ন আখতারুজ্জামান, আব্দুস সালাম শান্ত। ফ্যামিলি’ডে তে অ্যাসোসিয়েশনের সদস্য ও পরিবারের সদস্যদের বিভিন্ন খেলাধুলা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories