মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

সংস্কারে এই বছরের বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কার করতে এই বছরের বেশি সময় লাগার কথা নয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি।
বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে খেলাফত মজলিসের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনও অবশিষ্ট আছে। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। রাজনীতিতে যার সঙ্গে যার মতের মিল হবে, তারা একসঙ্গে কাজ করতে পারে। এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুক্ত ছিলো, তাদের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করবো।
নির্বাচনের দাবি অযৌক্তিকভাবে অগ্রাহ্য হলে আন্দোলন হয় উল্লেখ করে তিনি আরও বলেন, এখনও তো অগ্রাহ্য হয়নি। এ ছাড়া সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে আমরা আমাদের মতামত দেবো

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories