মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

বাংলাবাজার বই মার্কেটে ৫,০০০ বই জব্দ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ বার

রাজধানীর বাংলাবাজারে সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য ৫ হাজার পাঠ্যপুস্তক জব্দ করা হয়েছে। সোমবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রতিনিধি দলের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। রমনার সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযানে জব্দকৃত বইগুলো সরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিনামূল্যে বিতরণের কথা ছিল।
অভিযান শেষে জানানো হয়, সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তক রাজধানীর কোতয়ালি থানার বাংলাবাজার বই মার্কেটের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে এমন সুনির্দিষ্ট তথ্য এনএসআই শিক্ষা মন্ত্রণালয়কে দেয়। পরে সেই তথ্যের ভিত্তিতে এনএসআই ও এনসিটিবির প্রতিনিধি দলের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ২টি দোকানের প্রত্যেকটিকে এক হাজার টাকা করে জরিমানা করেন এবং ৫ হাজার বই জব্দ করে।
অভিযান পরিচালনার সময় বাংলাবাজার বই মার্কেটের ২টি দোকান ও ১টি গোডাউনে সরকার প্রিন্টার্স, লেটারে অ্যান্ড কালার লি., সীমান্ত প্রেস অ্যান্ড পাবলিকেশন, মাস্টার সিমেক্স ও সুবর্ণা প্রিন্টিং প্রেসে মুদ্রণ করা মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিতের প্রায় ৫ হাজার বই জব্দ করে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ করলে সর্বোচ্চ জরিমানা ও জেল দেওয়া হবে মর্মে সতর্ক করা হয়।
দোকান ২টি হচ্ছে— বাংলাবাজারের ৬ প্যারিদাশ রোডের বই বাজার বিডি ও প্যারিদাশ রোডের জাহিদ বুক হাউজ।
উল্লেখ্য, এনসিটিবির পাঠ্যপুস্তকের মান নিয়ন্ত্রণ, কাগজ ও আর্ট কার্ডের মজুত, গাইড বই মুদ্রণ ও সরকারি বই বাজারে বিক্রির বিরুদ্ধে এনএসআই নিয়মিত অভিযান পরিচালনা করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories