মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

যুক্তরাষ্ট্রে ফের চালু হলো টিকটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার

বন্ধের একদিন পরেই ফের যুক্তরাষ্ট্রে চালু হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। সোমবার বিবিসি ও বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল রোববার যুক্তরাষ্ট্রে আইনি বাধ্যবাধকতায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে বন্ধ হয় টিকটক। তবে একদিন পরেই দেশটিতে ১৭ কোটি ব্যবহারকারীর এই অ্যাপ চালু হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেন যে সোমবার ক্ষমতা গ্রহণের পরেই তিনি টিকটক পুনর্বহালে নির্বাহী আদেশে সই করবেন। এমনটি বলার পরেই যুক্তরাষ্ট্রে আজ থেকে টিকটক চালু হয়েছে।
রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রে টিকটক চালু হওয়ার পর ব্যবহারকারীরা একটি বার্তা দেখতে পাচ্ছেন। সেখানে লেখা রয়েছে, ধন্যবাদ ট্রাম্প। এ ছাড়া এক বিবৃতিতে টিকটক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছে।
এদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টিকটকের প্রধান নির্বাহী শৌ চিউ।
যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কিন্তু অ্যাপটির চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন বাইডেনের আইনপ্রণেতারা।
মার্কিন প্রশাসনের আশঙ্কা, টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories